লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শুকুন মিয়াজি (৬০) ওই গ্রামের মৃত নুর ইসলাম মিয়াজির ছেলে এবং ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি।
পুলিশ জানায়, রোববার সকাল ১১ টায় ওই শিক্ষার্থী তার বাড়ীর সামনের দোকানে চাপাতি আনতে যায়। এ সময় নির্জন স্থানে ওৎ পেতে থাকা শিশুটিকে ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানি করে। বিষয়টি শিশু তার পরিবারকে জানায়। পরে সন্ধায় বিচার চেয়ে এজাহার দায়ের করেন শিশুর খালা। স্থানীয়রা রাত ১০টায় শুকুন মিয়াজিকে আটক করে পুলিশে খবর দেয়।
অভিযুক্ত শুকুন মিয়াজি বলেন, শিশুর পরিবার গরিব। তার মা নেই। তাই ঈদ উপলক্ষে খোঁজখবর নিয়েছি এবং মাথায় হাত বুলিয়ে বলেছি, তোমার জন্য ঈদের জামা রেখেছি। এতে আমি কোনো অপরাধ করিনি। উলটো এলাকার কিছু লোক ষড়যন্ত্র করে ওই পরিবারকে দিয়ে মিথ্যা মামলা দিয়েছে।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী শিশুর খালা বাদী হয়ে মামলা করেছেন। সোমবার সকালে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হবে।
মিমিয়া








