ছবি: জনকণ্ঠ
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত হলেন নোয়াখালী জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
রবিবার সন্ধ্যায় ইফতারির পূর্ব মুহূর্তে এমন খবরে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন বার্তায় ভাইরাল হয় নবনিযুক্ত প্রশাসক হারুনুর রশিদ আজাদের ছবি।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরকারি এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। একই আদেশে দেশের ৪২ টি জেলায় জেলা পরিষদের প্রশাসক নিযুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা যায়। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।
এদিকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া হারুন অর রশিদ আজাদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রয়েছে তার অনেক সাফল্যের স্মৃতি। ছাত্র রাজনীতি দিয়ে শুরু তার রাজনৈতিক জীবন। জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সেই থেকে তার রাজনৈতিক জীবনের উত্থান, একাধারে তিনি কয়েকবার নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নেতা জেলা বিএনপির প্রথমবারের মতো সাধারণ সম্পাদক থাকাকালীন নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন। জননন্দিত নেতা হিসেবে এর আগে তিনি দুই দুইবার মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে পৌরসভা নির্বাচনে জোরপূর্বক তার বিজয় ছিনিয়ে নেয় আওয়ামী লীগ প্রার্থী শহিদুল্লাহ খান সোহেল।
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক নিযুক্তির খবরে হারুনুর রশিদ আজাদ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনে জেলা বাসীর কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন।
শহীদ








