ছবি: জনকণ্ঠ
প্রিয় পাঠক, আপনাদের লেখা নিয়ে প্রতি বৃহস্পতিবার চতুরঙ্গে পুরো পাতার আয়োজন সমাজ ভাবনার পরবর্তী বিষয় ‘মাতৃভাষা’।
মাতৃভাষায় শিক্ষার কোনো বিকল্প নেই। মা ও মায়ের ভাষার প্রতি মানুষের ভালোবাসা সহজাত হলেও দায়িত্ব পালনের বেলায় ভিন্নতা দেখা দেয়। মাতৃভাষা শুদ্ধরূপে বলতে, পড়তে ও লিখতে পারা চাই। এখানে বিকৃতি প্রত্যাশিত নয়। সেজন্য ভাষা ব্যবহার করতে হবে যত্নের সঙ্গে; কেননা এই ভাষা শহীদের রক্তে ধোয়া। আর তারই স্মরণে একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার প্রতি ভালোবাসার অন্য নাম দেশপ্রেম।
এসবই উঠে আসুক আপনাদের লেখায়।
আগামী ২ ফেব্রুয়ারি সোমবারের মধ্যে ৪০০ শব্দের ভেতর লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনার সম্পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর লিখতে ভুলবেন না; ই-মেইলেও লেখা পাঠাতে পারেন।
সমাজ ভাবনা
দৈনিক জনকণ্ঠ
জনকণ্ঠ ভবন, ২৪/এ রাসেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, ঢাকা।
ই-মেইল: [email protected]








