ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ইরান যুদ্ধ কবে শেষ হবে, উত্তরে যা বললেন ট্রাম্প

প্রকাশিত: ২৩:২৫, ১৩ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ কবে শেষ হবে, উত্তরে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরিস্থিতি কখন উপযুক্ত মনে হবে তার ওপরই ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তি নির্ভর করছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে সংঘাত কবে শেষ হতে পারে। জবাবে তিনি বলেন, যখন তার মনে হবে সময় এসেছে, তখনই এ সংঘাতের ইতি টানা হবে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতার অবস্থা সম্পর্কেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তার ধারণা ওই নেতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কোনোভাবে এখনও বেঁচে আছেন।

এ সময় গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, প্রয়োজন হলে এ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি শান্তিপূর্ণভাবেই এগোবে।

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আরও কঠোর হামলা চালানো হতে পারে। তার দাবি, ইতোমধ্যেই ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং সেসব অবকাঠামো পুনর্গঠনে তাদের দীর্ঘ সময় লাগতে পারে।

একই সঙ্গে উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সমন্বয়ের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোও কার্যকর ভূমিকা রাখছে।

Mily

×