যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই সেনা আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে। তবে আগুনের ঘটনাটি যুদ্ধ-সম্পর্কিত নয় বলে জানানো হয়। ফোর্ড ক্যারিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন এবং বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার। ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছে এবং বর্তমানে লোহিত সাগরে অবস্থিত। খবর সিএনএনের।
এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে যে, নাবিকরা গুরুতর নয় এমন আঘাতের জন্য চিকিৎসা নিয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। জাহাজের প্রপালশন প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী বাহনটি সম্পূর্ণরূপে চালু আছে। সামরিক বাহিনী আরও বলেছে, জাহাজের প্রধান লন্ড্রি অংশে আগুনের সূত্রপাত হয়েছে।
প্যানেল / জোবায়ের








