ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

যে কারণে ট্রাম্পকে তোয়াক্কা না করে ইরানের প্রেসিডেন্টকে ফোন দিলেন মোদি

প্রকাশিত: ২১:০৯, ১৩ মার্চ ২০২৬

যে কারণে ট্রাম্পকে তোয়াক্কা না করে ইরানের প্রেসিডেন্টকে ফোন দিলেন মোদি

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানে সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিষয় নিয়ে আলোচনা করেছেন। 

এক্স-এ দেওয়া এক পোস্টে মোদি জানান, তিনি উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, ভারত শান্তি ও স্থিতিশীলতার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর জানান, তার সর্বোচ্চ অগ্রাধিকার হলো, বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পণ্য ও জ্বালানির সরবরাহ যাতে বাধাহীনভাবে চলতে পারে তা নিশ্চিত করা।

নুসরাত

×