আট বছর আগে শিশুশিল্পী থেকে তারকা নায়িকা হয়েছেন পূজা চেরি। আসছে ঈদে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘দম’ মুক্তি পাবে। এ উপলক্ষে সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়েছেন তিনি। আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে পূজা চেরি অকপটে তাকে ঘিরে থাকা সব স্ক্যান্ডালের খোলাখুলি উত্তর দিয়েছেন। আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় জড়িয়েছে পূজা চেরির নাম। সে নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পূজা। শুধু তাই নয়, এই পডকাস্টে পূজা চেরি জানাবেন তার নতুন সম্পর্কের কথা। তিনি বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ডিভোর্স শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব। সুঅভিনেত্রী হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকে দেখেছি। তবে সংসারের জন্য আমি নির্দি¦ধায় সব ছাড়তে পারব। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
প্যানেল / জোবায়ের








