ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

বিস্ফোরণের পর লেবাননের আকাশে লিফলেট ছুড়ল ইসরায়েল, যা লেখা ছিল

প্রকাশিত: ২০:২৬, ১৩ মার্চ ২০২৬

বিস্ফোরণের পর লেবাননের আকাশে লিফলেট ছুড়ল ইসরায়েল, যা লেখা ছিল

লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার সকালে একাধিক বিস্ফোরণের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে লিফলেট ছোঁড়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, স্বল্প সময়ের মধ্যে আকাশে চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার পর বিপুল পরিমাণ লিফলেট হাওয়ায় ভেসে পড়তে দেখা যায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিম বৈরুতে বিশেষ করে ভার্দুন, হামরা ও আইন আল-ম্রেইসেহ এলাকার আকাশ দিয়ে যুদ্ধবিমানগুলো নিচু উচ্চতায় উড়ে লিফলেট ছেড়ে গেছে। লিফলেটগুলোতে লেবাননের জনগণের উদ্দেশ্যে লেখা ছিল, “হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, যা ইরানের ঢাল।” এছাড়াও অন্য একটি লিফলেটে উল্লেখ ছিল, “লেবাননের সিদ্ধান্ত তোমাদের—অন্য কারো নয়।”

লিফলেটগুলোর সঙ্গে একটি কিউআর কোডও সংযুক্ত ছিল, যেখানে ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট ‘ইউনিট-৫০৪’-এর পরিচয় জানানো হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে, তারা লেবানন ও তার জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজ করছে।

স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর আতঙ্ক ও উদ্বেগের ছায়া পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় মানুষ বাড়ির ভেতরে অবস্থান করতে বাধ্য হয়েছেন।

Mily

×