ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ট্রেনের টিকিট বাণিজ্য ও যাত্রীদের ভোগান্তি

আমিমুল এহসান নাজিফ, কুষ্টিয়া

প্রকাশিত: ২১:২২, ১৩ মার্চ ২০২৬

ট্রেনের টিকিট বাণিজ্য ও যাত্রীদের ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। লাখো লাখো মানুষ শেকড়ের টানে বাড়ি ফিরবে। এই সুযোগে দেশের বিভিন্ন পরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়ে ঈদযাত্রীদের চরম ভোগান্তির মুখে ফেলে। দুঃখজনকভাবে এই সুযোগের অপব্যবহার থেকে ট্রেনও মুক্ত নয়। সাধারণত যাত্রার ১০ দিন আগে ট্রেনের টিকিট পাওয়া যায়। ঈদ উপলক্ষে কোনো অঞ্চলের জন্য সকাল ৮টায় এবং কোনো অঞ্চলের জন্য বেলা ২টায় টিকিট বিক্রি শুরু করা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর যারা প্রবেশ করতে সক্ষম হন, তারা দেখেন টিকিট ইতোমধ্যে বিক্রি শেষ। এক মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাওয়া আদৌ সম্ভব? পরবর্তীতে দেখা যায়, ট্রেনের কিছু অসাধু স্টাফ ও তাদের সঙ্গে যুক্ত কিছু কুচক্রী মহল টিকিটের মূল্য তিন-চার গুণ বাড়িয়ে বিক্রি করছে। এর ফলে যাদের প্রকৃতপক্ষে টিকিট পাওয়ার কথা, তারা তা থেকে বঞ্চিত হয়। আর যারা পায় তারাও ন্যায্য মূল্যে পায় না। জনসাধারণের এই ভোগান্তির শেষ কোথায়?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি, যেন এই দুর্নীতি কঠোরভাবে দমন করা হয়। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হয় এবং প্রত্যেকটি ট্রেনের আসন ন্যায্যভাবে যাত্রীদের মধ্যে বণ্টন করা হয়।

প্যানেল/মো.

×