ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নওগাঁয় ইফতার মাহফিল থেকে আ’লীগ নেতা গ্রেফতার

মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ

প্রকাশিত: ২২:৫২, ১৩ মার্চ ২০২৬

নওগাঁয় ইফতার মাহফিল থেকে আ’লীগ নেতা গ্রেফতার

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।

গ্রেফতার রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন রফিকুল ইসলাম। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত। সেই ওয়ারেন্ট মূলে সাহানাবাগ সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

রাজু

×