ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

জিয়া খাল পরিদর্শনে মেহেরপুর জেলা প্রশাসক

তৌহিদুল ইসলাম তুহিন মেহেরপুর 

প্রকাশিত: ২২:৫৪, ১৩ মার্চ ২০২৬

জিয়া খাল পরিদর্শনে মেহেরপুর জেলা প্রশাসক

মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির পিরোজপুর ও বারাদী ইউনিয়নের সীমানায় অবস্থিত ‘জিয়া খাল’ পরিদর্শন করেছেন।
শুক্রবার সকালে তিনি পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে খালটি সরেজমিনে পরিদর্শন করেন।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার দলকার বিল এবং মেহেরপুর অংশের কাজলা নদীর মধ্যে সংযোগ স্থাপনকারী প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ ‘জিয়া খাল’-এর মধ্যে ১ দশমিক ১ কিলোমিটার অংশ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খননের জন্য নির্ধারণ করা হয়েছে। মেহেরপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শিগগিরই খালটির খননকাজ শুরু করা হবে।

খালটি খনন করা হলে আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসন, শুকনো মৌসুমে পানি সংরক্ষণ, কৃষিজমিতে ফসলের আবাদ বৃদ্ধি এবং দেশীয় মাছের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খালের পাড়ে প্রস্তাবিত বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, জেলার বিভিন্ন নদী ও খাল পুনঃখননের লক্ষ্যে ইতোমধ্যে ৬০টি নদী ও খালের তথ্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

 

রাজু

×