ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী,পাবনা

প্রকাশিত: ২৩:০৬, ১৩ মার্চ ২০২৬

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদযোহর প্রথম পর্বে প্রেসক্লাব সম্মেলন কক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে কোরআন খতম শেষে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিকেলে দ্বিতীয় পর্বে বিশিষ্ট ব্যাক্তিবর্গ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও এলাকার সুধিজনদের নিয়ে আলোচনাসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব আরিফুল ইসলাম রাসেল এবং বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভ’মি আসাদুজ্জামান সরকার,পুলিশ পরিদর্শক আফজাল হোসেন, নিরাপত্তাবাহিনীর পরিদর্শক সিদ্দিকুর রহমান,উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফিজুল ইসলাম, রেলগেট জামে মসজিদের ইমাম, মোঃ শাহজালাল ও আলহাজ্ব হিমাগার মসজিদের ইমাম মাওলানা হাফেজ আব্দুল হাই অংশ নেন।

এসময় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের  সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে ও সেক্রেটারী এএ আজাদ হান্নানের সঞ্চালনায় ক্লাবের সহসভাপতি এডভোকেট হেদায়েত উল হক, সহসভাপতি ছড়াকার প্রভাষক নজরুল ইসলাম মুকুল, এডভোকেট আব্দুল্লাহ আল শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাসুম হাসানসহ ক্লাবের কর্মকর্তা-সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে সাংবাদিকদের পিতামাতা,আত্নীয়স্বজনসহ মুসলিম জাহানের সকল প্রয়াত ব্যক্তিরে আত্নার মাগফেরাত এবং বাংলাদেশের সার্বিক মঙ্গল  কামনা করা হয়।

রাজু

×