ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

বিজ্ঞাপনে মারিয়া মিম

প্রকাশিত: ০১:০৭, ১৬ আগস্ট ২০২০

বিজ্ঞাপনে মারিয়া মিম

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন মারিয়া মিম। স্যাভলনের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। স্বাস্থ্যবিধি মেনে সোমবার বিজ্ঞাপনটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি প্রসঙ্গে মিম বলেন, এটি সচেতনতামূলক একটি বিজ্ঞাপন। করোনার এ সময়ে সবাইকে সচেতন করতে দায়বদ্ধতা থেকে কাজটি করেছি। শোবিজে ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছেন মারিয়া মিম। একাধিক বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন তিনি। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে মিম বলেন, করোনার আগে অনেক কাজের ব্যাপারে কথা হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তা করা হয়নি। এখন সেগুলো নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা হচ্ছে। শীঘ্রই সেগুলো শুরু করব। এছাড়া চলচ্চিত্রের জন্য প্রস্ততি নিচ্ছি। এরই মধ্যে একটি ছবিতে কাজের ব্যাপারে চূড়ান্ত হয়েছে। শীঘ্রই জানান দেব।
×