ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রশংসিত অর্ষা

প্রকাশিত: ২০:১৫, ১২ সেপ্টেম্বর ২০২১

প্রশংসিত অর্ষা

সংস্কৃতি ডেস্ক ॥ বহুমাত্রিক চরিত্রে অনবদ্য অভিনয় করে হয়ত দর্শকের ভালবাসায় সিক্ত হওয়া যায়। কিন্তু নানান ধরনের চরিত্রে অভিনয় করে সহশিল্পীদের কাছে প্রিয় হয়ে উঠা যেন অনেকটাই কঠিন। নাট্যাভিনেত্রী নাজিয়া হক অর্ষা’ই এই ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি যেকোন নাটকে তার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের কারণে দর্শকের কাছ থেকে প্রশংসিত হবার পাশাপাশি তার সহশিল্পীদের কাছ থেকে এমনকি অনেক নির্মাতার কাছ থেকেও অভিনয়ের জন্য প্রশংসিত হন। সম্প্রতি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমাতে একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করে অর্ষা নিজেকে একজন জাত অভিনেত্রী হিসেবেই প্রমাণিত করেছেন আবারও। এই সিনেমাতে অভিনয় করে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। সেই প্রশংসার জোয়ারের ধারাবাহিকতায় এরইমধ্যে আরও একটি নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অর্ষা। সাংবাদিক লিমন আহমেদ রচিত ও নিকুল কুমার মন্ডল পরিচালিত ‘নূরলের শেষের কবিতা’ নাটকটি গেল শুক্রবার এনটিভিতে প্রচারিত হয়েছে। নাটকে অর্ষা তার চরিত্রে যথারীতি অভিনয়ে আবারও তার মেধার স্বাক্ষর রেখেছেন।
×