ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আসছে ‘ম্যাট্রিক্স ৪’ ট্রেলারেই চমক

প্রকাশিত: ২০:১৩, ১২ সেপ্টেম্বর ২০২১

আসছে ‘ম্যাট্রিক্স ৪’ ট্রেলারেই চমক

সংস্কৃতি ডেস্ক ॥ বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘দ্য ম্যাট্রিক্স’ মুক্তি পায় ১৯৯৯ সালে। হলিউডের এ ছবিতে নিও চরিত্র দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন কিয়ানু রিভস। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ ও ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ ২০০৩ সালে দারুণ জনপ্রিয়তা পায়। এবার মুক্তি পেল ম্যাট্রিক্স সিরিজের চতুর্থ কিস্তিটি। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ এর ট্রেলার মুক্তির পর সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। ওয়ার্নার ব্রুসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ট্রেলারটি। প্রায় ২ কোটি ভিউ হওয়া এ ট্রেলারটির নিচে দর্শক লিখেন, সিনেমাটি বড় পর্দায় দেখতে তর সইছে না তাদের। কিয়ানু রিভস ও ক্যারি-এ্যানে মসকে এবার যাবে দেখা নিও এবং ট্রিনিটি চরিত্রে। ট্রেলারে নিওকে একজন নারীর মুখোমুখি হতে দেখা যায় যিনি লুইস ক্যারোলের এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড পরছিলেন। সেই নারী আর কেউ নন, প্রিয়াঙ্কা চোপড়া। বড় চশমা পরা প্রিয়াঙ্কাকে নিওর দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। প্রিয়াঙ্কার রহস্যময় এই চরিত্র সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি হয়ত ‘ম্যাট্রিক্স রিলোডেড’-এর ‘সাতি’ অথবা সম্পূর্ণ নতুন কোন চরিত্র। ট্রেলারে দেখা যায় ম্যাট্রিক্স নতুন করে তৈরি করা হয়েছে এবং নিও ও ট্রিনিটি নিজেদের অস্তিত্ব ভুলে গেছেন। তারা একে অপরকে চিনতে পারছেন না। আগের সিনেমায় তাদের মৃত্যু হয়েছিল, তবে তারা আবার ফিরে এসেছে। কীভাবে তারা ফিরেছে সেই রহস্য লুকিয়ে আছে সিনেমাটিতে। এর আগে বেশ আচমকা নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে আপডেট দিয়েছিলেন বলি ও হলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। জানান, তার পরের ছবি ‘ম্যাট্রিক্স-৪’। একটি ছোট্ট টিজার শেয়ার করে এই ছবি নিয়েই গুরুত্বপূর্ণ খবর দিয়েছিলেন তিনি। নিজের টুইটারে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘সময় হয়ে এসেছে এই পিল খাওয়ার!’ ‘ম্যাট্রিক্স’র চতুর্থ কিস্তি ‘ম্যাট্রিক্স রেজারেকশনস’। ১৯ বছর পর আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চতুর্থ সিক্যুয়েল। আগের তিনটির মতো এ সিক্যুয়েলও পরিচালনা করেছেন লানা ওয়াচোওস্কি।
×