স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।।
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে কনটেইনার হ্যান্ডলিং এ রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবার সর্বোচ্চ ৩৫ লাখ ৩১ হাজার ১১৩ টিইইউ’স কনটেইনার পরিবহন করেছে বন্দর। পাশাপাশি বেড়েছে কার্গো হ্যান্ডলিং এবং বন্দরে আসা জাহাজের সংখ্যাও।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম বন্দরে ২০২৪-২৫ অর্থ বছরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউ’স (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনারকে একক ধরে)। সে হিসেবে ২০২৫-২৬ অর্থ বছরে কনটেইনার হ্যান্ডলিং এ প্রবৃদ্ধি হার ৭ দশমিক ১৩ শতাংশ।
২০২৫-২৬ অর্থ বছরে বন্দরে কার্গো হ্যান্ডলিং এ প্রবৃদ্ধি ৫ দশমিক ৬২ শতাংশ। এই সময়ে বন্দর জাহাজ হ্যান্ডলিং করেছে ৪ হাজার ৩৩৬টি। আগের অর্থ বছরের তুলনায় যা ২৫৯টি বেশি।
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানের সময়ও কমেছে। পাশাপাশি রাজস্ব আয় এবং রাজস্ব উদ্ধৃত্তও গত ২০২৪-২৫ অর্থ বছরের তুলনায় বেড়েছে।








