স্টাফ রিপোর্টার ॥ হাবিব মোস্তফার কথা ও সুরে এবার এলো পুলক অধিকারীর সুফি-ফোক গান ‘বিধি’। পুলক তার উঁচু স্কেলের রাগাশ্রয়ী গানের জন্য শ্রোতাদের কাছে আলাদা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। চলচ্চিত্র ও অডিওতে রয়েছে তার বেশ কিছু জনপ্রিয় গান। ‘মাওলা’, ‘আলগা করো গো খোঁপার বাঁধন’, ‘পিয়ারি’, ‘রব জানে’, ‘দয়াল’ শিরোনামের গানগুলো পুলকের স্বতন্ত্র কণ্ঠশৈলীর পরিচায়ক। সেই ধারাবাহিকতায় এলো তার সুফি-ফোক গান।
ভালবেসে জনম জনম হয় যেন মোর গত/ ও বিধি তুই দুঃখ আমায় দিবি আর কত-এমন কথামালায় ‘বিধি’ শিরোনামের এই গানটির সঙ্গীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। সম্প্রতি গানটি প্রকাশ করেছে জি সিরিজ। পুলক অধিকারী বলেন, তরুণ গীতিকার ও সুরকার হাবিব মোস্তফার সঙ্গে এটা আমার প্রথম কাজ। গানটিতে তিনি শব্দ চয়ন ও সুরের গাঁথুনিতে যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছেন।








