ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

শাস্তির মুখোমুখি হচ্ছেন সাংবাদিককে গালি দেওয়া সেই ইডেনের ছাত্রী সুস্মিতা

প্রকাশিত: ২১:৪১, ১৫ মে ২০২২

শাস্তির মুখোমুখি হচ্ছেন সাংবাদিককে গালি দেওয়া সেই ইডেনের ছাত্রী সুস্মিতা

অনলাইন রিপোর্টার ॥ বিবাহিত হয়েও ছাত্রলীগের পদ পাওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে সাংবাদিককে গালিগালাজ করেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ। এ ঘটনার পর তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এবার তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রবিবার (১৫ মে) গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেন, সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কখনোই কাম্য নয়। আমরা তার এই কাজের সাপোর্ট দিচ্ছি না। আমরা তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।জয় আরও বলেন, সাংবাদিকদের বলবো এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে।
×