ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

আয়কর রিটার্ন দাখিলের জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩২, ১৬ মার্চ ২০২৬

আয়কর রিটার্ন দাখিলের জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর

অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন প্রক্রিয়া সহজ করতে একটি অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি বছর ব্যক্তিগত করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে যেসব করদাতা ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে পারবেন। করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের সময় সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বৃদ্ধি করতে পারেন বলে এনবিআর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। এতে আরও বলা হয়, করদাতাগণ এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

প্যানেল হু

×