ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

সিএমএইচে অস্থিমজ্জা প্রতিস্থাপন বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০০:৩৯, ২ ডিসেম্বর ২০২১

সিএমএইচে অস্থিমজ্জা প্রতিস্থাপন বিষয়ক সেমিনার

থ্যালাসেমিয়া রোগীর এ্যালোজেনিক অস্থিমজ্জা প্রতিস্থাপন বিষয়ক সেমিনার বুধবার ঢাকা সেনানিবাসের সিএমএইচে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান। সেমিনারে অতিথি বক্তা ছিলেন ভারতের ব্যাঙ্গালুরুর সিএমআই হাসপাতালের পেডিয়াট্রিক হেমাটোলজি অস্থিমজ্জা প্রতিস্থাপন কনসালটেন্ট ডাঃ স্টালিন রাম প্রকাশ। এছাড়াও উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ সেমিনারে অংশগ্রহণ করেন। -আইএসপিআর
×