ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত চক্র গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা সোনারগাঁ নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৩২, ১৫ মার্চ ২০২৬; আপডেট: ২৩:৩২, ১৫ মার্চ ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ  ডাকাত চক্র গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একটি ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছেআনসার সদস্য ও সোনারগাঁ থানা পুলিশ। 

 রবিবার  স্থানীয় জনগণ ও আনসার সদস্যদের সহযোগিতায় চৈতি ও মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সুযোগ বুঝে ডাকাতি করে আসছিল। তারা মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধভাবে ডাকাতি করার পরিকল্পনা করছিল। 
গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ স্থানীয় জনগণ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে।

ডাকাত চক্রের সদস্যরা হলো চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পূর্ব পোয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মাসুম (২১) বর্তমানে কাচঁপুরে থাকে। মোঃ সোহেল মিয়া (৩৫), পিতা- মৃত রাশেদ দিয়া, স্থায়ী ঠিকানা, গ্রাম- আমানীপুর থানা- খালিয়াজুরি জেলা- নেত্রকোনা, বর্তমান ঠিকানা- গ্রাম -শিমরাইল, থানা, সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা. আবুল কালাম মোল্লা, স্থায়ী ঠিকানা- গ্রাম- দেওলি, থানা- মোহাম্মদপুর, জেলা- মাগুড়া, বর্তমান ঠিকানা গ্রাম শিমরাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। আতিকুল রহমান সজিব (২৫), পিতা- আজিজুর রহমান আজিজ, স্থায়ী ঠিকানা- গ্রাম- সুকশী, থানা- ডেমরা, জেলা- ঢাকা, বর্তমান ঠিকানা -গ্রাম- শিমরাইল, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা, নারায়ণগঞ্জ। মোঃ রিপন (২৬), পিতা- আলি আকবর, স্থায়ী ঠিকানা- গ্রাম- বানিয়া চড়, শম্ভুপুরা, থানা- সোনারগাঁ, জেলা, নারায়নগঞ্জ। মোঃ জিহান (২২), পিতা- মৃত নুরুল ইসলাম, স্থায়ী ঠিকানা- গ্রাম- ছোট নয়াগাঁও, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ। মোঃ জহির (৪৬), পিতা- কুদ্দুস আলী, স্থায়ী ঠিকানা, গ্রাম, হাবিবপুর, খানা, সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ। আমজাদ (২৮), পিতা- মোহাম্মদ আলী, স্থায়ী ঠিকানা গ্রাম আনন্দ বাজার, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ। 

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 সোনারগাঁ থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের এ ধরনের অভিযানের ফলে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহিববুল্লাহ জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকা  দেশের অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় এখানে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত নজরদারি জোরদার করেছে।
 

×