ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৩:২২, ১৫ মার্চ ২০২৬

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্রে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম এনামুল কবির লাভু। তিনি খুলনার রূপসা এলাকার মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এনামুল কবির লাভু সাতক্ষীরার বিনেরপোতা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

শনিবার (১৪ মার্চ) সারাদিন কাজ শেষে রাতে যেখানে শ্রমিকরা অবস্থান করছিলেন, তার পাশেই বালু ভরাটের কাজ চলছিল। সেখানে পাইপ দিয়ে পানি দেয়ার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. রাহুল দেব তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহ খুলনার রূপসার নিয়ে গিয়েছেন।

মিমিয়া

×