ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

শিবালয়ে অবৈধ মাটি কাটায় লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, শিবালয় মানিকগঞ্জ

প্রকাশিত: ২৩:২১, ১৫ মার্চ ২০২৬

শিবালয়ে অবৈধ মাটি কাটায় লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে।
রবিবার বিকেলে উপজেলার উথলী ইউনিয়নের ইছাইল চকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।

প্রশাসন সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে ঢাকাইজোড়া গ্রামের বাসিন্দা আতিকুর রহমান (৩৫) কে আটক করা হয়। পরে বালুমহাল আইনে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযুক্ত ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম জানান, অবৈধভাবে মাটি উত্তোলন রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও মাটি ব্যবস্থাপনা ঠিক রাখতে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত হয়।

×