নাহিদ
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। দ্বিতীয় ম্যাচে টাইগাররা হারলেও বল হাতে একটি উইকেট নেন নাহিদ। ২৩ বছর বয়সী এই গতি তারকার পারফরম্যান্স দেখে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন বলে মন্তব্য করেছে জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
শনিবার মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই কোচ। তালহা বলেন, ‘নাহিদ মূলত তার গতির ওপর বেশি নির্ভর করে, সুইংয়ের ওপর নয়। এই গতির সঙ্গে যদি সে সুইং যোগ করতে পারে, তবে সে বিশ্বের যে কোনো ব্যাটারের জন্যই আরও ভয়ঙ্কর বোলার হয়ে উঠবে।’ নাহিদ রানার ফিটনেস নিয়ে তিনি বলেন, ‘একজন পেস বোলার যখন টানা সাত ওভারের একটি স্পেল করে, তা অবশ্যই প্রশংসনীয়। নাহিদ রানা এই মুহূর্তে খুবই ফিট। আমি বলব, জাতীয় দলে এখন সবার চেয়ে নাহিদ রানাই সম্ভবত সবচেয়ে বেশি ফিট আছে।’
ম্যাচে নাহিদকে দিয়ে পুরো ১০ ওভার বল না করানো নিয়ে ভক্তদের মনে প্রশ্ন থাকলেও এর যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন কোচ। তালহা বলেন, ‘অনেকেই বলছেন নাহিদ রানা ১০ ওভার কেন করল না? আসলে তখন ১০ ওভার করার প্রয়োজন ছিল না।’
প্যানেল হু








