সালমানের এই রান আউট নিয়ে চলছে আলোচনা
ঘরের মাঠে জয় দিয়ে সিরিজ শুরু করলেও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেহেদী হাসান মিরাজের রান আউট কা-। শুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সালমান আলি আঘাকে রান আউট করেন মিরাজ। এই ইস্যু নিয়ে কেউ কেউ মিরাজের পক্ষে আবার কেউ বিপক্ষে কথা বলেছেন। তবে টাইগার উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস মিরাজের পক্ষেই অবস্থান নিয়েছেন। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও মিরাজের পাশেই আছেন।
ঘটনাটি ঘটে ইনিংসের ৩৯তম ওভার ও মিরাজের দশম ওভারের চতুর্থ বলে। বলটি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি আসছিল সোজা মিরাজের দিকেই। তবে রান নিতে এগিয়ে যাওয়া সালমান চেয়েছিলেন বলটি মিরাজকে এগিয়ে দিতে। কিন্তু তাকে সেই সুযোগ দেননি বাংলাদেশ অধিনায়ক। দ্রুত বলটি কুড়িয়ে স্টাম্প ভাঙেন তিনি। এভাবে রান আউট হওয়াটা যেন বিশ্বাসই হচ্ছিল না সালমানের। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার তাকে আউট ঘোষণা করলে মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন সফরকারী অধিনায়ক।
ম্যাচ শেষে টাইগার অধিনায়কের পক্ষ নিয়ে লিটন বলেন, ‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। এটা আন্তর্জাতিক ম্যাচ। নিয়মে আছে আউট, এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে। তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট।’
এদিকে বাংলাদেশ দলের পাকিস্তানি কোচ মুশতাক অধিনায়ক মিরাজের কোনো ভুল দেখছেন না। তিনি বলেন, ‘এটা খুব দ্রুত হয়ে গেছে আসলে। আমরাও বুঝতে পারছিলাম না যে কী হয়ে গেল।’ সালমানের আউট নিয়ম মেনেই হয়েছে বলে মনে করেন মুশতাক। তিনি বলেন, ‘জানি না আসলে আমার মনে হয়, এটা স্বাভাবিক এক ঘটনা- বল তুলে রান আউটের চেষ্টা করা। কারণ সালমান তো ক্রিজের বাইরে ছিল। কেউই আসলে ভুল ছিল না। সালমান তাকে সহায়তা করতে চেয়েছে, আর মিরাজ ম্যাচে ডুবে থেকে রানআউট আদায় করে নিতে চেয়েছিল।’
এই ঘটনা নিয়ে মিরাজ বলেন, ‘সে উইকেট থেকে দূরে ছিল, আমি শুধু বলের দিকে তাকিয়ে ছিলাম। আমি মিস (ফিল্ডিংয়ে) করলে সে অবশ্যই রান নিত। আমি শুধু ওভাবেই ভাবছিলাম।’
প্যানেল হু








