ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ফর্টিসের রাজত্ব ভাঙল বসুন্ধরা

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২৩:০০, ১৪ মার্চ ২০২৬

ফর্টিসের রাজত্ব ভাঙল বসুন্ধরা

দুর্দান্ত হ্যাটট্রিকে বসুন্ধরার জয়ের নায়ক দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো, শনিবার কিংস অ্যারেনায়

বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা ফর্টিস এফসির জয়যাত্রা অবশেষে থামিয়ে দিল বসুন্ধরা কিংস। শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তোর দুর্দান্ত হ্যাটট্রিকে ফর্টিজকে ৩-২ গোলে হারিয়ে তাদের রাজত্ব ভাঙল রবার্তো মারিও গোমেজের দল। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠার পাশাপাশি শিরোপার দৌড়েও এগিয়ে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

ফর্টিজের হয়ে গোল দুটি করেন ওনিয়েকাচি ওকাফর ও অনন্ত তামাং। এ নিয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট কিংসের, দুইয়ে থাকা ফর্টিজের সমান ম্যাচে পয়েন্ট ২১। দিনের আরেক ম্যাচে মুন্সীগঞ্জে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। লিগে ১১ ম্যাচে এটি আবাহনীর পঞ্চম জয়, তিনে থাকা দলটির পয়েন্ট এখন ১৯। অন্য ম্যাচে গাজীপুরে পিডব্লিউডিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আরামবাগ। আরামবাগ ১১ ম্যাচ খেলে দুই জয়ে সংগ্রহ ৯ পয়েন্ট। তারা আছে নয় নম্বরে।
ম্যাচের ১৯তম মিনিটে প্রথম ধাক্কাটা দেয় ফর্টিজ। পা ওমরের রক্ষণ চেরা পাস থেকে নাইজিরিয়ান স্ট্রাইকার ওনিয়েকাচি ওকাফরের দারুণ শটে দলের লিড এনে দেন। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফর্টিজ। ২৪ মিনিটে ডানপ্রান্ত দিয়ে ঝড়ের গতিতে আক্রমণে ওঠা রাকিব হোসেনকে ডি-বক্সে ফাউল করেন ফর্টিজের ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ২৬ মিনিটে স্পটকিক থেকে দোরিয়েলতন গোল করে কিংসকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে খেলার ধার বাড়ায় কিংস। ৫২ মিনিটে ফয়সাল আহমেদের মাপা ক্রসে পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দোরিয়েলতন। ৭৫ মিনিটে ভুটানি উইঙ্গার দাওয়া শেরিংয়ের কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক শটে গোল করে ম্যাচে সমতায় ফেরান। সমতায় ফেরার মাত্র তিন মিনিট পরেই ফর্টিজের রক্ষণকে পরাস্ত করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দোরিয়েলতন। তার ওই গোলেই ৩Ñ২ ব্যবধানে জয় নিশ্চিত হয় কিংসের।
এই ম্যাচে জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হলেও বদলি হিসেবে নামা তপু বর্মণ ও ফয়সাল আহমেদ ফাহিমই ম্যাচ ঘুরিয়ে দেন। ফাহিমের দুটি ক্রসে গোল করেন দোরিয়েলতন। বিশেষ করে ফর্টিজ ২-২ সমতায় ফেরার পর ফাহিমের দারুণ এক অ্যাসিস্টে জয়ের মুখ দেখে কিংস। খেলা শেষে তপু ও ফাহিম দুজনেই স্বীকার করেছেন তারা নামতেই খেলায় গতি পেয়েছে বসুন্ধরা কিংস। ফাহিম বলেন, ‘মাঠে নামার আগে ভাই আমাকে বলছে, আমাদের এই ম্যাচ যা করার করতে হবে। আমার ওপর ভাইয়ের বিশ্বাস ছিল, আমি ভাইয়ের ওপর বিশ্বাস রাখছিলাম। ভাই রক্ষণ সামলেছে, আমি আক্রমণে কাজ করছি।’
এককভাবে লিগ টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস হলেও শিরোপা রেসের পথটা এখনো অনেক দূরের মনে করেন তপু। তিনি বলেন, ‘এই ম্যাচটা নিয়ে একটা ভালো প্রস্তুতি হয়েছে। এই জয়টা বসুন্ধরা কিংসের জন্য খুবই জরুরি ছিল। মনে করি, ৮০ ভাগ আমাদেরকে এগিয়ে রাখবে।’

প্যানেল হু

×