ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ভারতের কৃষকরা দাঁড়ালো ইরানের পক্ষে

ওয়াহেদ রাজু

প্রকাশিত: ০০:০৬, ১৫ মার্চ ২০২৬

ভারতের কৃষকরা দাঁড়ালো ইরানের পক্ষে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি যখন বিশ্বনেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, তখন ভারতের পাঞ্জাব রাজ্য বিধানসভা এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রথম কোনো রাজ্য হিসেবে পাঞ্জাব সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি অভিযানের নিন্দা জানিয়ে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

বিধানসভায় এক মিনিটের নীরবতা ও নিন্দা
সম্প্রতি পাঞ্জাব বিধানসভার অধিবেশনে বিধায়ক সুখন্দর কুমার সুখী ইরানের ওপর হামলার তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক হামলায় ১৬৫ জন শিশুসহ অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। বিশেষ করে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাকে তিনি 'অমানবিক' বলে আখ্যা দেন। তার প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার কুলতান সিং সান্দোয়ান নিহতদের স্মরণে হাউসে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।

বক্তব্যে তিনি আরও দাবি করেন, এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও প্রাণ হারিয়েছেন—যা ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় অত্যন্ত কঠোর ও ব্যতিক্রমী এক রাজনৈতিক অবস্থান।

রাস্তায় কৃষকদের বিক্ষোভ ও কাশ্মীরের উত্তাপ

শুধু বিধানসভা নয়, পাঞ্জাবের রাজপথও এখন উত্তাল। 'ভারতীয় কিষান ইউনিয়ন'-এর মতো প্রভাবশালী সংগঠনগুলো হাজার হাজার কৃষক নিয়ে ইরানের সমর্থনে বিক্ষোভ করছে। কৃষক নেতা জগমোহন সিংয়ের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধংদেহী মনোভাব এবং ভারতের নতুন বাণিজ্য চুক্তি—উভয়ই কৃষকদের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী।

এদিকে কাশ্মীরের শ্রীনগরেও ফিলিস্তিন ও ইরানের সমর্থনে বড় ধরনের বিক্ষোভ দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ঐতিহাসিক জামিয়া মসজিদ বন্ধ করে দিলে স্থানীয় ধর্মীয় নেতারা এর তীব্র সমালোচনা করেন। তারা এই পদক্ষেপকে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি বিধিনিষেধের সঙ্গে তুলনা করেছেন।

 

রাজু

×