ছবি: জনকণ্ঠ
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা পানের হাটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামের দাউদ শেখের ছেলে। টিন ও সেনেটারী ব্যবসায়ী সোহাগ শেখ মোল্লাহাট উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০ টার দিকে সোহাগ শেখ গাড়ফা পানের হাট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কমরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, দৃর্বৃত্তের গুলিতে সোহাগ শেখ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ওসি কাজী রমজানুল হক আরও জানান, গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় সোহাগ শেখের দোকানের কর্মচারী নুর ইসলামকে গুলি করা হয়। নুর ইসলাম কুলিয়া গ্রামের রীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন এর ছেলে।
তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। কর্মচারীকে হত্যা চেষ্টা এবং আজ মালিককে হত্যাকা-ের সঙ্গে ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শহীদ








