ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

আজ পুলে নামবেন সোনিয়া

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:০৬, ২ আগস্ট ২০২৪

আজ পুলে নামবেন সোনিয়া

.

এবারের প্যারিস অলিম্পিকে বাংলাদেশের যে ৫ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন, তাদের মধ্যে একমাত্র নারী সোনিয়া আক্তারএবারের আসরে নিজের সেরা টাইমিং করাই সোনিয়ার মূল লক্ষ্যনিজেকে ছাড়িয়ে যেতে পারলে দারুণ হবেফলে আগামীর রসদ পাওয়া হবেঅলিম্পিকের পুলে নামার অভিজ্ঞতাটা যেন ভালো হয় সেই লক্ষ্যেই প্রস্তুতি নিয়েছেন সোনিয়ামূলত অনুশীলনের ওপরই জোর দিয়েছেন তিনিসাভারের জিরানির বিকেএসপিতে টানা অনুশীলন করেছেনআজ শনিবার নিজের সেরা টাইমিং করার লক্ষ্যে সোনিয়া নামছেন সুইমিংপুলে, ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়েভেন্যু প্যারিস লা ডিফেন্স এরিনাএই ইভেন্টে সোনিয়া সেরা টাইমিং ৩০.১১ সেকেন্ড

ইতোমধ্যে শূটার রবিউল ইসলাম, আরচার সাগর ইসলাম ও সাঁতারু সামিউল ইসলাম রাফির খেলা শেষতিনজনই প্রথমপর্ব থেকেই বিদায় নিয়েছেনরাফি নিজের সেরা টাইমিং অতিক্রম করলেও রবিউল নিজের সেরা স্কোরের চেয়ে কম করেছেনসাগর সরাসরি নিজ যোগ্যতায় অলিম্পিক খেলছেনর‌্যাঙ্কিং রাউন্ডে ৪৫তম হওয়ায় নকআউটের প্রথম পর্বেই ২০২০ অলিম্পিকে রৌপ্যজয়ীর সঙ্গে খেলা পড়ে১/৩২ স্টেজে সরাসরি তিন সেটে হারেন

 

×