ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

কলকাতায় ফিরলেন ২৯ ভারতীয় নাবিক

প্রকাশিত: ০০:৪৫, ২ সেপ্টেম্বর ২০২০

কলকাতায় ফিরলেন ২৯ ভারতীয় নাবিক

জনকণ্ঠ ডেস্ক ॥ বৈশ্বিক মহামারী করোনায় বাংলাদেশে আটকে পড়া ২৯ জন ভারতীয় নাবিক নভোএয়ারের বিশেষ ফ্লাইটে কলকাতায় গেছেন। মঙ্গলবার ঢাকার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে কলকাতার স্থানীয় সময় দুপুর ২টা ৫২ মিনিটে পৌঁছে ফ্লাইটটি। খবর বাংলানিউজের। করোনা মহামারীর কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের ফ্লাইট বন্ধ থাকায় দু’দেশের নাগরিক ফেরাতে মাঝেমধ্যে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ভারত গেলেন দেশটির ২৯ জন নাবিক। করোনা সংক্রমণ রোধের কারণে গত ১৫ মার্চ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
×