মুক্তিযোদ্ধা বখতিয়ার
স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বীর মুক্তিযোদ্ধা, সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান বখতিয়ার কবীর (৮২) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শনিবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জানাজা শেষে সৈয়দপুর হাতিখানা কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
সৈয়দ গিয়াসউদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ (৮০) শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি শ্রেণীকক্ষে অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। উপাচার্য আরও বলেন, ‘অধ্যাপক আহমেদের মৃত্যুতে লোক প্রশাসন শিক্ষায় এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। শিক্ষা বিস্তার ও গবেষণায় অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

