ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

রাঙ্গামাটিতে সন্ত্রাসীর গুলিতে যুবক আহত

প্রকাশিত: ২২:৫৩, ২৭ জুন ২০২০

রাঙ্গামাটিতে সন্ত্রাসীর গুলিতে যুবক আহত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৬ জুন ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় সন্ত্রাসীরা এক গ্রামবাসীকে গুলি করে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এই ঘটনা ঘটেছে। একদল মুখোশধারী সন্ত্রাসী গ্রামে এসে আলী আহম্মদ (৩৫) পিতা জাফর আহম্মকে মাথায় ও পিঠে গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী আহত যুবককে উদ্ধার করে প্রথমে রাজস্থলী হাসপাতালে ভর্তি করায়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। রাজস্থলী থানা পুলিশ ঘটনার কথা স্বীকার করেছে । পুলিশ জানায়, গুলিবিদ্ধ যুবক লরমা লিভারেশন গ্রুপের চাঁদা কালেক্টর বলে জানা গেছে। তাকে কারা গুলি করেছে তা জানা যায়নি।
×