ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ভালোবাসার প্রমাণ দিতে এইডসে আক্রান্ত প্রেমিকের রক্ত প্রেমিকার শরীরে

প্রকাশিত: ১২:৩৬, ৯ আগস্ট ২০২২

ভালোবাসার প্রমাণ দিতে এইডসে আক্রান্ত প্রেমিকের রক্ত প্রেমিকার শরীরে

ভালোবাসা

মনের মানুষের প্রতি ভালোবাসা কতটা খাঁটি, তা প্রমাণ করতে গিয়ে নিজের জীবনকেই বাজি ধরল এক প্রেমিকা। এইডসে আক্রান্ত প্রেমিকের রক্ত নিয়ে তা নিজের শরীরে  করলো ১৫ বছর বয়সি এক কিশোরী। আসামের সুয়ালকুচি জেলার এই ঘটনা ঘটে। 

এদিকে, এ ঘটনা প্রকাশ্যে আসতেই প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে ওই প্রেমিকা এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ফেসবুকে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর আলাপ হয়েছিল। তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। বেশ কয়েকবার প্রেমিকের সঙ্গে পালিয়েও গিয়েছিল সে। পরে কিশোরীকে ফেরায় তার পরিবার। কিন্তু এবার কিশোরীর এই কাণ্ডে হতবাক  পরিবারের সদস্যরা। ওই এ কাজে কিশোরী প্রাণসংশয় পর্যন্ত হতে পারে বলে তারা জানিয়েছেন চিকিৎসকেরা।

×