ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

এই ঈদে তারিক আনাম খান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৮, ১৬ মার্চ ২০২৬

এই ঈদে তারিক আনাম খান

তারিক আনাম খান

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনেতা, নির্মাতা তারিক আনাম খান। বাংলাদেশের অন্যতম নাট্যদল নাট্যকেন্দ্রর প্রতিষ্ঠাতা তিনি। ‘দেশা দ্য লিডার’ ও ‘আবার বসন্তে’ সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী এই অভিনেতাকে ১৯ মার্চ থেকে হৈ চৈ ওটিটি প্ল্যাটফর্মে প্রচারে আসা ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’য় একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারের ভূমিকায় অভিনয়ে দেখা যাচ্ছে। এটি নির্মাণ করেছেন রেজাউর রহমান। এছাড়াও এই ঈদে তিনটি নাটকেও তারিক আনাম খানকে দেখা যেতে পারে। নাটকগুলো হচ্ছে শহীদ উন নবীর ‘ভূত শ্বশুর’, আশিকুর রহমানের ‘লিলিথ’ ও তাইফুর জাহান আশিকের ‘গুলনাহার’। তারিক আনাম খান বলেন,‘ এবারের ঈদ উপলক্ষে মূলত তিনটি নাটকে অভিনয় করেছি। তারমধ্যে ভূত শ্বশুর ও গুলনাহার কমেডি ঘরানার গল্পের নাটক।

লিলিথটা আবার সিরিয়াস গল্পের নাটক। তবে এরমধ্যে গুলনাহার ও লিলিথ প্রচারে আসবে এতটুকু জানি। ভূত শ্বশুরটা প্রচারে আসবে কী না তা নিশ্চিত নই। তিনটা নাটকেরই গল্প সুন্দর। নির্মাতারা বেশ আন্তরিকতা দিয়েই নাটকগুলো নির্মাণের চেষ্টা করেছেন। আর একসঙ্গে আলাদাতে আমি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। আমার সঙ্গে এতে আরও অভিনয়ে আছে তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকার, ইয়াশ রোহান ও পারসা ইভানা। বেশ সুন্দর একটি গল্পের ওয়েব ফিল্ম।

প্যানেল হু

×