ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

দুই বেয়াইয়ের দ্বন্দ্বে যুবক খুন

প্রকাশিত: ০০:৫১, ১৬ জুন ২০২১

দুই বেয়াইয়ের দ্বন্দ্বে যুবক খুন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিজয়নগরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই বেয়াইয়ের দ্বন্দ্বে ছুরিকাঘাতে জিহাদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুরে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার মালেক মিয়ার ছেলে। এ ঘটনায় বেয়াই মালু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
×