ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ইউনিভার্সেল হাসপাতালে ‘ফ্রি হার্ট ক্যাম্প’

প্রকাশিত: ২৩:১৮, ২৫ সেপ্টেম্বর ২০২০

ইউনিভার্সেল হাসপাতালে ‘ফ্রি হার্ট ক্যাম্প’

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর ‘ফ্রি হার্ট ক্যাম্প’ এর আয়োজন করেছে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। হাসপাতাল প্রাঙ্গণে ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ফ্রি হার্ট ক্যাম্প চলবে। হার্ট ক্যাম্পে রোগীদের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেবেন হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞরা। ক্যাম্পে হৃদরোগীদের এনজিওগ্রাম-এর সিডি নিয়ে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ‘ফ্রি হার্ট ক্যাম্প’ এ সিরিয়াল নেয়ার জন্য উল্লিখিত নাম্বারে ফোন করা যাবে-০৯৬০৬ ১১১ ২২২, ০১৮৪১৪৮০০০০। ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাম্পে আসা রোগীদের জন্য সব পরীক্ষায় ৩৫% ছাড়ের ব্যবস্থা রয়েছে। -বিজ্ঞপ্তি
×