ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

মোরেলগঞ্জে গাছে বাঁধা যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১৫:১১, ২ আগস্ট ২০২০

মোরেলগঞ্জে গাছে বাঁধা যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে গাছে বাঁধা রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের(২৫) লাশ পুলিশ উদ্ধার করেছে। আজ রবিবার বেলা ১১ টার দিকে চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের মনিন্দ্রনাথ হালদারের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গাছের সাথে বাঁধা ওই যুবকের পরনে কালো রংয়ের প্যান্ট রয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের অদুরে গাছের সাথে পাওয়া গেছে রক্ত মাখা গেঞ্জি। জামা ফেলানো রয়েছে লাশের অদূরে। পানি দিয়ে শরীরের রক্ত ধোওয়ানো হয়েছে এমন কিছু আলামতও সেখানে রয়েছে। এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মরদেহটি আনুমানিক ২৪/২৫ বছর বয়সী কোন যুবকের। সে হিন্দু ধর্মাবলম্বী বলে ধারনা করা হচ্ছে। এখনো তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ তৎপর রয়েছে। যুবকটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি মনে করনে।
×