ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মাধবপুরে বিদ্যুতপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২০:৪৯, ১১ সেপ্টেম্বর ২০২১

মাধবপুরে বিদ্যুতপৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুরে বিদ্যুতপৃষ্ট হয়ে ইয়াদুল ইসলাম বিজয়( ১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে মাধবপুর পৌরশহরের ১ নং ওয়ার্ডের লিটন পাঠানের ছেলে আশার আলো কিন্ডার গার্ডেনের ৫ম শ্রেনীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্কুল ছাত্র বিজয় তার আত্মীয় বাড়িতে একটি রিকসা চার্জ দেওয়ার গ্যারেজে খেলা করার সময় গ্যারেজের ভিতরে একটি রিকসায় ব্যাটারী চার্জে লাগানো ছিল। সেই সময় চার্জে লাগানো রিকসার ব্যাটারীর সাথে স্কুল ছাত্র বিদ্যুতপৃষ্ট হয়। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
×