ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ১১:৫৫, ১ আগস্ট ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে ॥ সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন, তাদের সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। এটাই আজকের প্রত্যাশা। একই সঙ্গে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি। আজ শনিবার সকালে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। ঈদের এ সময় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা তার জন্য দোয়া করবেন। সবাইকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা যেন সুস্থতার সঙ্গে দেশকে সমৃদ্ধির সোনালি দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, করোনায় যারা এখনো দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দূরে রয়েছেন, তাদের প্রতিও দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যেসব ঘরমুখো যাত্রী ভোগান্তিতে পড়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।
×