ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

বাউফলে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ জন

প্রকাশিত: ১৩:৩৯, ২৮ জুন ২০২০

বাউফলে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ জন

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুই জন নারী। এক জন পুরুষ। তাদের বয়স ৩৮ থেকে ৫২ এর মধ্যে। নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে। মারা গেছেন ৭ জন। পটুয়াখালী জেলার মধ্যে কোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় বাউফল উপজেলা হলো সবার উপরে। বাউফলে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সংক্রমণরোধে কোন সামাজিক দূরত্ব মানা হচ্ছেনা। এদিকে প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহকারীদের উপস্থিতি বাড়লেও সেই অনুপাতে নমুনা সংগ্রহ না করায় মানুষ ভোগান্তীর শিকার হচ্ছেন।
×