ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু পবার গাংপাড়া খালে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন
দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার পাঠানো খবরে বিস্তারিত-
মাগুরা ॥ মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় জনসচেতনেতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যা হাপতালে গিয়ে লিফলেট বিলি করা হয় এবং মশক নিধন ওষুধ ছিটানো হয়। হাসপাতাল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচিতে মাগুরা-১ আসনের এমপি মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. শামীম কবির, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ও প্রশাসনের কর্মকর্তাসহসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
নেত্রকোনা ॥ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়াতে নেত্রকোনায় র্যালি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে পৌরসভা কার্যালয়ের আঙ্গিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর ও বারহাট্রা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
শনিবার বেলা ১১টায় শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক) সুখময় সরকার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপি নেতা ও যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি প্রমুখ।
শেরপুর ॥ শেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে শহরের রাজবল্লভপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পরিচালিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। ওইসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অভিযানকালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ওইসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া, পাবনা ॥ নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়িÑ এই স্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া পৌরসভা এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় ভাঙ্গুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ড্রেন, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করার পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটান।
ভাঙ্গুড়া পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। তারা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে জনগণকে নিজেদের বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।
বোদা, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বোদা পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে ডেংগু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। এ সময় বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. লুৎফুল কবীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার জাহিদ হোসেনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা প্রশাসনের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজ থেকে ডেংগু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো। আমাদের সরকারের স্বাস্থ্য নীতি হলো ‘ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম ‘।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প প কর্মকর্তা ডা. লুৎফুল কবীর।
ঝালকাঠি ॥ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এ অভিযান কর্মসূচির পরিচালনা করা হয়। মশা নিধক স্প্রে করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন, ডাব্লিউ সিসির চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুমাউন কবির, প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার। পরে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
লালমোহন, ভোলা ॥ ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি-মশার বিস্তার রোধ করি’ স্লোগানে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মাহমুদ তালহার নেতৃত্বে র্যালিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন মেডিক্যাল অফিসার ডা. শাহাদাৎ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. হাসিবুর রহমান, ডা. ইউসুফ হোসেন, নার্স, মিডওয়াইফারিসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ধামরাই, ঢাকা ॥ ঢাকার ধামরাইয়ে পৌর এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। শনিবার পৌর শহরের বিভিন্ন বাজার, পাড়া ও মহল্লায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার বিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ স্প্রে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আল মামুন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
সিংড়া, নাটোর ॥ নাটোরের সিংড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সিংড়া পৌরসভার আয়োজনে র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে সিংড়া পৌরসভার সুবর্ণ সরোবরে গিয়ে খাল পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্ত শাহাদত হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ॥ ‘ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পক্ষব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর পাশাপাশি জনসচেতনতামূলক র্যালি করেন উপজেলা জেলা প্রশাসন। পক্ষব্যাপী এই অভিযান উদ্বোধন করেন ইউএনও তাপসী রাবেয়া। শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে এই জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুজ্জামান, উপজেলা সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পৌরসভা সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা অফিস ॥ ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি। শনিবার বেলা ১১টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার, স্থানীয় সরকার উপপরিচালক মো: আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খান, বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শফিকুল ইসলাম শফিসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।
কাউনিয়া, রংপুর ॥ রংপুরের কাউনিয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন প্রাণঘাতী রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে উপজেলা কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মমিনুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।
বাগেরহাট ॥ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতা এবং কার্যকর উদ্যোগ শুরু করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রাঙ্গন থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সিভিল সার্জন ডা. আ. স. ম. মাহবুবুল আলম, বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, ডিডিএলজি ও বাগেরহাট পৌরসভা প্রশাসক ডা. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) অনুপ দাশ, সহকারী পুলিশ সুপার শামীম হাসান, রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল, প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্যানেল হু








