ছবি: জনকণ্ঠ
উন্নত ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
তিনি বলেন, দেশের দৃশ্যমান উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও একটি উন্নত ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইইবি সদর দপ্তর, ঢাকা কেন্দ্র এবং ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রকৌশলী বা চিকিৎসক হিসেবে গড়ে ওঠেন। তবে প্রশাসনিক কাঠামোর কারণে অনেক সময় কারিগরি পদে অকারিগরি জনবল নিয়োগ দেওয়া হয়, যা উন্নয়ন কর্মকাণ্ডে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সুষ্ঠু উন্নয়নের স্বার্থে কারিগরি পদে কারিগরি জনবল নিয়োগ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের মতো প্রকৌশলীরাও নানা সীমাবদ্ধতা ও সমস্যার মুখোমুখি হন। তিনি আশা প্রকাশ করেন, প্রকৌশলীদের বিদ্যমান সমস্যাগুলো সরকার আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সমাধান দেবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি প্রকৌশলীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। স্বাগত বক্তব্য দেন আইইবির ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার এবং ইআরসি ঢাকার ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু। অনুষ্ঠানে আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ও আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল) ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্যসচিব ও আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান।
শহীদ








