ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ঈদ সামনে রেখে টঙ্গীতে ৭২ ঘন্টায় নানা অভিযোগে ৬৩ জন গ্রেপ্তার

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ২২:৩১, ১৪ মার্চ ২০২৬

ঈদ সামনে রেখে টঙ্গীতে ৭২ ঘন্টায় নানা অভিযোগে ৬৩ জন গ্রেপ্তার

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ১৪ মার্চ সাংবাদিকদের এই তথ্য জানায় টঙ্গী পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে তাদের গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, গত ৭২ ঘন্টায় টঙ্গী পূর্ব পশ্চিম থানা পুলিশ বিভিন্ন অপরাধে ১২ জনসহ ৬৩ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সানজু. নাঈম, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর, সুমন, কামাল হোসেন, সিয়াম আহাম্মেদ, রাহাত মিয়া, সজিব হাসান, রেজাউল , আদিল ও সাইফুল ইসলাম। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জনকণ্ঠকে জানান, ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।
উল্লেখ করা যেতে পারে, গত ৭২ ঘন্টায় টঙ্গী পূর্ব পশ্চিম থানা পুলিশ বিভিন্ন অপরাধে ১২ জনসহ ৬৩ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। 

রাজু

×