ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ওসিকে মুচলেকা দিয়ে  চুরি করা ছাড়লেও মাদকবিক্রি করতে গিয়ে সেই চোর গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ২৩:০৫, ১৪ মার্চ ২০২৬

ওসিকে মুচলেকা দিয়ে  চুরি করা ছাড়লেও মাদকবিক্রি করতে গিয়ে সেই চোর গ্রেপ্তার 

নীলফামারীর জলঢাকা থানার ওসিকে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করা কুখ্যাত গরু চোর নুরনবী ইসলামকে (৪০) এবার মাদকসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

শনিবার (১৩ মার্চ) দুপুরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন। এরআগে আজকে দুপুরে তাকে পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নুরনবী ইসলাম উপজেলার সবুজপাড়া নদীরপাড় এলাকার বাসিন্দা।  

থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নুরনবী ইসলাম দীর্ঘদিন ধরে গরু  চুরি করে আসছিলেন। তার নেতৃত্বে একটি চুরির চক্র গড়ে উঠে। থানায় নতুন ওসি যোগদান করার পরে অপরাধীদের আত্মসমর্পণের ঘোষনা দেয়। পরে সেখানে নুরনবী এসে আর কখনো চুরি করবেনা জানিয়ে ওসিকে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেন। আজকে দুপুরের দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হিরোইন এবং ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম আরও বলেন, গ্রেপ্তারকৃত যুবক থানায় এসে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেছিল, তাকে আমি কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। 

আজকে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তিনি চুরি করবেনা মর্মে মুচলেকা দিয়েছিলো তবে মাদকবিক্রি করবেনা মুচলেকা দেয়নি। গ্রেপ্তারকৃত নুরনবীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

রাজু

×