ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

যেসব দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আজ

প্রকাশিত: ১৯:৩১, ১৯ মার্চ ২০২৬

যেসব দেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আজ

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর বিশ্বের কয়েকটি দেশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সংশ্লিষ্ট দেশের সরকারি ঘোষণা অনুযায়ী আফগানিস্তান, নাইজার এবং মালি-তে মুসলমানরা আজ ঈদের আনন্দে মেতে উঠেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়মে চাঁদ দেখার ভিত্তিতেই রমজান মাসের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপরই এসব দেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়, যা বুধবার রাত থেকেই জোরদার করা হয়।

এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, দান-সদকা ও পারিবারিক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার সময়ের পার্থক্যের কারণে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। ফলে কিছু দেশে আজ ঈদ পালিত হলেও, অন্য দেশগুলোতে তা একদিন পরে উদযাপিত হবে।

ধর্মীয় গুরুত্বের দিক থেকে ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান উৎসব, যা সংযম, সহমর্মিতা এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়।

Mily

আরো পড়ুন  

×