ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ১৪ মার্চ ২০২৬

পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প

ট্রাম্প ও পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তেহরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারকে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প আরও বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে কিংবা যে নীতির ভিত্তিতে ইউক্রেনকে সহযোগিতা করছে, ইরানকে সহযোগিতার ক্ষেত্রেও সেই নীতি অনুসরণ করছেন পুতিন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমার ধারণা প্রেসিডেন্ট পুতিন ইরানে ক্ষমতাসীনদের কিঞ্চিৎ সহযোগিতা করছেন; হ্যাঁ, আমার তা-ই মনে হয়।’ সম্ভবত তিনি মনে করেন- যেহেতু আমরা ইউক্রেনকে সহযোগিতা করছি, তাই তিনিও ইরানকে সহযোগিতা করতে পারেন, তাই না? মানে ‘যেহেতু তারা করেছে, তাই আমরাও করব’ নীতি....হ্যাঁ, আমরা ইউক্রেনকে সহযোগিতা করছি।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। - সিএনএন

প্যানেল হু

×