‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’
বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর প্রচারে নতুন চমক এসেছে। ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার সিনেমাটির দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে আনুষ্ঠানিক কাউন্টডাউন।
প্রকাশিত নতুন পোস্টারটিতে এক মায়াবী ও রহস্যময় পরিবেশ ফুটে উঠেছে। এক ধোঁয়াচ্ছন্ন আবহে নায়ক ও নায়িকাকে একে অপরের হাত ধরে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের পাশেই দাঁড়িয়ে রয়েছে নব্বই দশকের আদলে একটি ক্লাসিক প্রাইভেট কার, যার হেডলাইটের আলো এক নাটকীয় পরিবেশ তৈরি করেছে, যেখানে ফুটে উঠেছে রহস্য! পোস্টারের ওপরের অংশে বড় অক্ষরে সিক্সটিন ডেজ টু গো অর্থাৎ ১৬ দিন বাকি লিখে সিনেমাটি মুক্তির চূড়ান্ত সময় গণনা শুরু করা হয়েছে।
পাশাপাশি খুব শীঘ্রই সিনেমার টিজার আসারও ইঙ্গিত দেওয়া হয়েছে। এর আগে ছড়িয়ে পড়া কিছু ছবিতে শাকিব খানকে নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের আদলে দেখা গিয়েছিল। অগোছালো চুল এবং ঘন দাড়ি-গোঁফের এক ভিন্ন অবতারে তাকে ফুটিয়ে তুলেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। একজন সাধারণ মানুষ থেকে পরিস্থিতির চাপে কীভাবে তিনি দুর্ধর্ষ গ্যাংস্টারে পরিণত হন, সেই রূপান্তরের রোমাঞ্চকর গল্পই উঠে আসবে এই সিনেমায়।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কু-ু। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন শরীফ সিরাজ, মাহমুদ, লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।
প্যানেল হু








