ঢাকাই নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী নির্মিত দুই বাংলায় বিস্ময় জাগানিয়া ওয়েব সিরিজ ‘কারাগার’। হতে পারে এমন অভাববোধ থেকে ‘কারাগার’ সিরিজের একটি প্রতিচ্ছবি মিলবে টালিউডের বড় পর্দা হয়ে বিশ্ব বাজারে।
কারণ, এর মধ্যে ‘কারাগার’ পেরিয়ে জুটি চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ কলকাতায় কোনো একটা গোপন রেসিপি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাদের হেড সেফ হিসেবে আছেন ‘পিংক’খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী। তিনি এবার ডেকে নিয়েছেন চঞ্চল-ফারিণকে। বিষয়টি বেশ গোপনই ছিল। এমনকি দুই শিল্পীও একে অপরের কথা জানতেন না, অনুরুদ্ধর সঙ্গে সরাসরি বৈঠকের আগে। এখন কলকাতার নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ নামের একটি ছবিতে অভিনয় করছেন চঞ্চল। একই সময়ে ফারিণও রয়েছেন কলকাতা শহরে। ২১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত কোয়েল মল্লিক-কৌশিক সেন অভিনীত ‘স্বার্থপর’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গেল দুই ঢাকাই তারকাকে। সেখান থেকেই মূলত তাদের নতুন রেসিপির বিষয়টি ফাঁস হয়।
পশ্চিমবঙ্গের স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি সিনেমায় দেখা যাবে চঞ্চল ও ফারিণকে। চলছে আলোচনা ও প্রস্তুতি।
এক প্রশ্নের জবাবে চঞ্চল চৌধুরী বলেন, আসলে আমরা কেউ জানতাম না দুজনেই কলকাতায় আছি। পুরোটাই কাকতালীয়। টোনিদার (অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে আমি একটি মিটিং করার জন্য কলকাতায় আসি। এ ছাড়াও ছবির শূটিং তো আছেই। আবারও (ফারিণ) এখানে টোনিদার সঙ্গে মিটিং করতে আসে। টোনিদার সঙ্গে মিটিংয়ে যাওয়ার পর দেখা হয় আমাদের এবং তখন জানতে পারি দুজনেই এখানে আছিভ ব্যাপারটা বেশ মজার হলো।
বাংলাদেশি দুই তারকা যখন একসঙ্গে মিটিংয়ে ছিলেন, তবে কি এবার অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় দুজনকে একই ছবিতে দেখতে পাবে দর্শক? এমন প্রশ্নে চঞ্চল বলেন, সেটা এখনো জানি না। তবে কথাবার্তা চলছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করব।
প্যানেল/মো.








