ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নিয়োগ

প্রকাশিত: ১৯:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০২১

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নিয়োগ

অনলাইন ডেস্ক ॥ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল সমূহের জন্য ওটি বয় পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকরা সহজেই আবেদন করতে পারবেন। পদের নাম: ওটি বয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে এসএসসি/ সমমান পাস হতে হবে। বয়স ১৮ থেকে ৩০ বছর। অপারেশন থিয়েটারে ওটি বয় হিসেবে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মস্থল: সাতক্ষীরা আবেদনের প্রক্রিয়া: ক) কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। খ) সকল পদে www.ibfbd.org/career এ প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে। গ) প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ ০১.০৩.২০২১ইং অনুযায়ী গণনা করা হবে। ঘ) আবেদনের শেষ তারিখ ০১.০৩.২০২১ ইং। ঙ) কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তির যেকোনো শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। চ) নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
×