ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

এইচএসসি পাশেই মেট্রোরেলের ১৩০ পদে চাকরি

প্রকাশিত: ২০:০৮, ২৯ আগস্ট ২০২১

এইচএসসি পাশেই মেট্রোরেলের ১৩০ পদে চাকরি

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে মেট্রোরেল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন ফি ৫০০, ফর্ম পূরণ করে পাঠাতে হবে ডাকযোগে। আবেদন করতে হবে আগামী মঙ্গলবারের মধ্যেই। কোন পদে কতজন এবং কী যোগ্যতা লাগবে দেখে নিন- আগ্রহী ব্যক্তিকে http://dmtcl.gov.bd/ এই ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। খামের ওপর বাম দিকে গ্রুপের নাম, পোস্ট আইডেন্টিফিকেশন নম্বর ও নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর উল্লেখ করতে হবে। সরাসরি কোনো আবেদন দাখিল করা যাবে না। প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯/৪ ইঞ্চি সাইজের খামের ওপর লিখে বা টাইপ করে তাতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। নির্দিষ্ট তথ্য পূরণ করে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২ পুরানা এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ এই ঠিকানায়।
×